রবিবার ১৪ জুন ২০২৬
Online Edition

টুকরো খবর

সিংড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের সিংড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।

সম্প্রতি পৌর বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি: পার্বত্য অঞ্চলে জাতিগত সংঘাত নিরসন ও সকল জাতিগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের দাবিতে 'পার্বত্য চট্টগ্রাম শান্তিকামী জনতা’র ব্যানারে সাংবাদিক সম্মেলন হয়েছে। সম্প্রতি খাগড়াছড়ি প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি à§« দফা দাবি জানানো হয়।

কারেন্ট জাল উদ্ধার 

মাগুরা সংবাদদাতা : মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া বাজারের রকমারি কটনের মালিক রাজু বিশ্বাস, সোহাগ স্টোরের মালিক সোহাগ ও রায় কটন এর মালিক হারাধন নামের তিনজন অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে শালিখা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন।

বিশ্ব শিক্ষক দিবস

টাঙ্গাইলের বাসাইলে 'শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার' এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সম্প্রতি এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরুখ খান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান।

গুণী শিক্ষক সম্মাননা

আলীকদম (বান্দরবান) : বান্দরবানের আলীকদম উপজেলায় ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্ব নিয়োজিত সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলার তিনজনকে গুণী শিক্ষক সম্মাননা দেয়া হয়েছে। তারা হচ্ছেন- অসতি ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নব আরা বেগম, আলীকদম ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক দেলোয়ার হোসেন ও চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ সেলিমুল হক।

পোনামাছ অবমুক্তি

কাজীপুর (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় মৎস্য বিভাগের উদ্যোগে কাজিপুর উপজেলার বিভিন্ন এলাকায় ৮ টি বিলে বিভিন্ন ধরনের পোনা মাছ সরকারি পর্যায়ে ছাড়া হয়েছে।

মানববন্ধন

বাগেরহাটের মোরেলগঞ্জ ‘জমি যার ঘের তার’ এমন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সামনে জিউধরা ইউনিয়নের শতাধিক ভুক্তভোগী জমির মালিকেরা মানববন্ধন করেন। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন সাইফুল ইসলাম সোহাগ, গৌতম মন্ডল, রিয়াদ হাওলাদার, ইব্রাহিম শেখ, পলি আক্তার ও কুরছিয়া বেগম।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

অনলাইন আপডেট

আর্কাইভ